নিজস্ব প্রতিনিধি, বোরো:
জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বোরো এলাকায়। পুলিশ জানায় ,মৃতার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। মৃতদেহে আংশিক পচন ধরে যাওয়ায় অনুমান করা হচ্ছে কয়েকদিন আগে মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে।
বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দারা জামতোড়িয়া গ্রামের জঙ্গলের একটি গাছে মৃতদেহটি ঝুলতে দেখেন। তারপরেই খবর দেওয়া হয় জামতোড়িয়া পুলিশ ফাঁড়িতে । পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বোরো থানার পুলিশ। পাশাপাশি মৃতার পরিচয় জানতে সমস্ত থানায় বিষয়টি জানানো হয়েছে।