ক্রাইম ব্লক

কেমন খাবার খাচ্ছে মানবাজার? যৌথ অভিযানে জোরালো তল্লাশি

আমজনতার খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অহেতুক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে পুরুলিয়া জেলার মানবাজার ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ যৌথ পরিদর্শন অভিযান চালানো হলো।
কেমন খাবার খাচ্ছে মানবাজার? যৌথ অভিযানে জোরালো তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

আমজনতার খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অহেতুক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে পুরুলিয়া জেলার মানবাজার ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ যৌথ পরিদর্শন অভিযান চালানো হলো।

অভিযান চলাকালীন প্রশাসন ও এনফোর্সমেন্ট টিমের প্রতিনিধিরা মানবাজার এলাকার একাধিক হোটেল, রেস্তোরাঁ এবং মুদির দোকানে সারপ্রাইজ ভিজিট করেন। অভিযানের মূল উদ্দেশ্য,
বিভিন্ন হোটেল এবং খাবারের দোকানে ব্যবহৃত সামগ্রীর গুণমান, রান্নার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখা হয়।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে কিনা এবং কোনো কৃত্রিম অভাবে কালোবাজারি তৈরি করা হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয়। ব্যবসায়ীরা সঠিক ওজনে পণ্য বিক্রি করছেন কিনা এবং মূল্য তালিকা টাঙানো রয়েছে কিনা তাও যাচাই করেন আধিকারিকরা।

অভিযান পরিচালনাকারী আধিকারিকরা জানান, সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে ব্লক প্রশাসনের এই ধরনের নজরদারি ও যৌথ অভিযান আগামী দিনেও নিয়মিত জারি থাকবে। আইন অমান্যকারী ও নিম্নমানের খাবার পরিবেশনকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।