ক্রাইম ব্লক

জমি হাতানোর অভিযোগ, গ্রেপ্তার বরাবাজারের তৃণমূল নেতা, উল্লাসে ফাটলো পটকা

জমির দাম না দিয়েই অন্যের জমি জবরদখলের অভিযোগে গ্রেফতার বরাবাজার ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন নেতা চন্দন সিং মল্ল। শুক্রবার সন্ধ্যায় বরাবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জমি হাতানোর অভিযোগ, গ্রেপ্তার বরাবাজারের তৃণমূল নেতা, উল্লাসে ফাটলো পটকা

 

নিজস্ব প্রতিনিধি,বরাবাজার:

জমির দাম না দিয়েই অন্যের জমি জবরদখলের অভিযোগে গ্রেফতার বরাবাজার ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন নেতা চন্দন সিং মল্ল। শুক্রবার সন্ধ্যায় বরাবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।
অভিযোগ, বরাবাজারের রাজাপাড়ায় তাঁর বাড়ির পাশের একটি জমি কেনার বিষয়ে মালিক প্রবীর সিংহ দেবের সঙ্গে কথা হলেও অর্থ পরিশোধ না করেই সেই জমি ঘিরে দখল নেওয়ার চেষ্টা করেন চন্দন। বরাবাজার থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করে। এদিকে, গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির সামনে ফটকা ফাটিয়ে উল্লাস করেন এলাকার একাংশের বাসিন্দারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।