ক্রাইম ব্লক

বলরামপুরে নদী থেকে বেআইনি বালি তোলার অভিযোগ, আটক ট্রাক্টর

বেআইনিভাবে নদী থেকে বালি তোলার অভিযোগে একটি ট্রাক্টরকে আটক করল বলরামপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চালক সহ গাড়ির মালিককে । মঙ্গলবার রাতে বলরামপুর থানার বড়উরমা গ্রাম পঞ্চায়েতের কেন্দাডিহ গ্রামের রেলওয়ে আন্ডারপাসের কাছ থেকে ট্রাক্টরটিকে আটক করা হয়।

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

বেআইনিভাবে নদী থেকে বালি তোলার অভিযোগে  একটি ট্রাক্টরকে আটক করল বলরামপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চালক সহ গাড়ির মালিককে । মঙ্গলবার রাতে বলরামপুর থানার  বড়উরমা গ্রাম পঞ্চায়েতের  কেন্দাডিহ গ্রামের রেলওয়ে আন্ডারপাসের কাছ থেকে ট্রাক্টরটিকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ট্রাক্টরটিকে আটক করা হয় । ট্রাক্টরটিতে ১০০ সিএফটি বালি ছিল । চালক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক্টরটিকে আটক করা হয় । পাশাপাশি ঘটনায় ট্রাক্টরের চালক রামপদ রাজোয়াড় এবং মালিক গুণধর রাজোয়াড়কে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতদের জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।