ক্রাইম ব্লক

দুর্গম পথে জয়পুরে নদীঘাটে হানা পুলিশের, আটকালো বালি পাচার

বেগতিক বুঝে সংগৃহীত বালির স্তূপ ঘটনাস্থলেই ফেলে রেখে অন্ধকারের সুযোগ নিয়ে ঘন জঙ্গলের ভেতর দিয়ে চম্পট দেয় তারা। ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া বালি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পলাতকদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
দুর্গম পথে জয়পুরে নদীঘাটে হানা পুলিশের, আটকালো বালি পাচার

 

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

গোপন সূত্রের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে অবৈধ বালি উত্তোলন রুখে দিল পুরুলিয়া জেলা পুলিশ। ভোররাতে নদী ঘাটে আচমকা হানা দিয়ে এই সাফল্য পায় পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের ঘটনাস্থলটি ছিল অত্যন্ত দুর্গম। জয়পুর থানার উপরকাহান নদী ঘাটে পৌঁছানোর একমাত্র উপায় ছিল একটিমাত্র জঙ্গল ঘেরা সংকীর্ণ পথ। অত্যন্ত সতর্কতা অবলম্বন করে পুলিশের দলটি যখন জঙ্গল পথ পেরিয়ে নদী ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পুলিশের উপস্থিতি টের পেয়ে যায় অবৈধ বালি উত্তোলনে লিপ্ত থাকা মাফিয়ারা। বেগতিক বুঝে সংগৃহীত বালির স্তূপ ঘটনাস্থলেই ফেলে রেখে অন্ধকারের সুযোগ নিয়ে ঘন জঙ্গলের ভেতর দিয়ে চম্পট দেয় তারা। ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া বালি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পলাতকদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

অবৈধ বালি খনন ও পাচার রোধে জেলাজুড়ে নিয়মিত এই ধরনের কঠোর অভিযান চালানো হচ্ছে। এই বেআইনি কর্মকাণ্ডের সাথে জড়িত বা মদতদাতা কাউকেই রেয়াত করা হবে না। ভবিষ্যতে যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।