নিজস্ব প্রতিনিধি , আড়শা:
সকলের জন্য স্থায়ী কাজ , অন্নপূর্ণা ভান্ডার ফর্ম নিয়ে রাজনীতি বন্ধ করা, বালির দাম নিয়ন্ত্রণ সহ একাধিক দাবিতে সোমবার আড়শা ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর আড়শা পূর্ব ও পশ্চিম লোকাল কমিটি।
ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থে এই দাবিগুলির দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।