নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:
২৩ বছর বয়সী এক তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকার এই ঘটনায় ইতিপূর্বেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন-চার দিন আগে ওই তরুণীকে নিজের বাড়িতে ডাকেন অভিযুক্ত বৃদ্ধ। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে তরুণীর ওপর ধর্ষণ করেন বলে অভিযোগ।নির্যাতিতার মা শুক্রবার পুঞ্চা থানায় গিয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেন।