রাজনীতি ব্লক

নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, কোটশিলা থানায় অভিযোগ ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী মহিলা সমিতির

রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়ও( অনন্ত মহারাজ) আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এই দুই বিজেপি নেতার নামে কোটশিলা থানায় অভিযোগ পত্র দায়ের করেন অগ্রগামী মহিলা সমিতির সদস্যরা।
নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, কোটশিলা থানায় অভিযোগ ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী মহিলা সমিতির

 


নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে শমীক ভট্টাচার্য ও অনন্ত মহারাজের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শনিবার কোটশিলা থানায় অভিযোগ দায়ের করল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী মহিলা সমিতি। এই ঘটনায় ফরওয়ার্ড ব্লক আগেই প্রতিবাদ জানিয়েছিল। পুলিশের কাছে অভিযোগও করেছে।
অগ্রগামী মহিলা সমিতির  দাবি, ১৯৪০ সালের একটি ঘটনার উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, মহম্মদ আলি পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সভায় ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা হামলা চালিয়েছিল। এই মন্তব্যকে ইতিহাস বিকৃতিকারী ও দায়িত্বজ্ঞানহীন বলে দাবি করে ফরওয়ার্ড ব্লক। পাশাপাশি রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়ও( অনন্ত মহারাজ) আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এই দুই বিজেপি নেতার নামে কোটশিলা থানায় অভিযোগ পত্র দায়ের করেন অগ্রগামী মহিলা সমিতির সদস্যরা। উপস্থিত ছিলেন অগ্রগামী মহিলা সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদিকা সুজাতা সিনহা ,জেলা সভানেত্রী পুষ্প মাহাতো, প্রিয়ংবদা সেনগুপ্ত, নিভানী মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ।