রাজনীতি ব্লক

দিল্লিতে ছাত্র যুবকদের উপর পুলিশের লাঠিচার্জ, পথে নামল এসইউসিআই

বুধবার অল ইন্ডিয়া কিষাণ খেত মজুর সংগঠনের আড়শা শাখার উদ্যোগে আড়শা হাটতলাতে পথ অবরোধ করে প্রতীকী বিক্ষোভ দেখানো হয় । এর জেরে কিছু সময়ের জন্য টামনা -বেগুনকোদর রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
দিল্লিতে  ছাত্র যুবকদের উপর পুলিশের লাঠিচার্জ, পথে নামল এসইউসিআই

নিজস্ব প্রতিনিধি, আড়শা:


ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদ ও দিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবকদের উপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহারের অভিযোগ তুলে প্রতিবাদে পথে নামল অল ইন্ডিয়া কিষান খেত মজুর সংগঠন। বুধবার অল ইন্ডিয়া কিষাণ খেত মজুর সংগঠনের আড়শা শাখার উদ্যোগে  আড়শা হাটতলাতে পথ অবরোধ করে প্রতীকী বিক্ষোভ দেখানো হয় । এর জেরে কিছু সময়ের জন্য টামনা -বেগুনকোদর রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রের নীতির প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্র-যুবকদের উপর বলপ্রয়োগ করা হয়েছে। তারই প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।  তারা কেন্দ্রের নীতির বিরুদ্ধে স্লোগান দেন এবং অবিলম্বে এই ধরনের পদক্ষেপ বন্ধের দাবি জানান। বিক্ষোভে উপস্থিত ছিলেন খেত মজুর সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রঙ্গলাল কুমার সহ ব্লক নেতৃত্ব।