নিজস্ব প্রতিনিধি , আড়শা:
কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতন করতে দু'দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের সূচনা হল আড়শায়। বৃহস্পতিবার খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের উদ্যোগে সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে শিবিরে যোগ দেন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও কৃষকরা । এদিন শিবিরের সূচনা করেন আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ। উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের জেলা আধিকারিক মনোতোষ মন্ডল, ব্লক সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক, ব্লক উদ্যান পালন দফতরের পরামর্শদাতা শচীনন্দন মাঝি প্রমুখ। শিবিরে প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস , প্রধানমন্ত্রী কিষান সম্পদ যোজনা , মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার এবং ন্যাশনাল হর্টিকালচার বোর্ডে বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত করা হয় ।
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে স্বনির্ভর গোষ্ঠী ও কৃষকদের অংশগ্রহণ বাড়ানো, সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উদ্যোগপতিদের উৎসাহিত করাই এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।