ব্লক

আড়শায় গৃহস্থের বাড়ি থেকে জখম হনুমান উদ্ধার

গৃহস্থের বাড়ি থেকে একটি জখম হনুমানকে উদ্ধার করল বনদফতরের কর্মীরা। বুধবার ঘটনাটি ঘটেছে আড়শা থানার আহাড়রা মোড়ে
আড়শায় গৃহস্থের বাড়ি থেকে জখম হনুমান উদ্ধার

 

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা :


গৃহস্থের বাড়ি থেকে একটি জখম হনুমানকে উদ্ধার করল বনদফতরের কর্মীরা। বুধবার ঘটনাটি ঘটেছে আড়শা থানার আহাড়রা মোড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন দুপুরে রক্তাক্ত জখম অবস্থায় ওই হনুমানটি একজনের বাড়িতে ঢুকে সিঁড়ির মধ্যে বসে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন। খবর দেওয়া হয় আড়শা বনদফতরে । পরে আড়শা রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জাল দিয়ে হনুমানটিকে উদ্ধার করে। বন দফতরের অনুমান কুকুরের কামড়ে হনুমানটি জখম হয়ে থাকতে পারে। আপাতত রেঞ্জ কার্যালয়ে রেখে তার চিকিৎসা  চলছে।