টুকরো খবর ব্লক

সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের কাছ থেকে এক ব্যক্তির মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মদ ভাটির কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল সাঁতুড়ি থানার পুলিশ । পুলিশ জানায় ,মৃতের নাম জিতেন ধীবর (৫২)। তার বাড়ি সাঁতুড়ি থানার মুরাড্ডি গ্রামে।
সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের কাছ থেকে এক ব্যক্তির মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি :

মদ ভাটির কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল সাঁতুড়ি থানার পুলিশ । পুলিশ জানায় ,মৃতের নাম জিতেন ধীবর (৫২)। তার বাড়ি সাঁতুড়ি থানার মুরাড্ডি গ্রামে।

বুধবার দুপুরে রামচন্দ্রপুর গ্রামে সরকারি লাইসেন্স প্রাপ্ত একটি মদের দোকানের কাছ থেকে ওই ব্যক্তিকে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সাঁতুড়ি থানার পুলিশ।