নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করে জেলা তথা রাজ্যের মুখ উজ্জ্বল করলো আবির গোস্বামী। সারা ভারতের মধ্যে ১৪৮তম স্থান অধিকার করেছে সে। আবির বরাবাজার ব্লকের তুমড়াশোল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকায়।
আবিরের বাবা বিকাশ গোস্বামী ছেলের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সর্বভারতীয় স্তরের এমন একটি কঠিন পরীক্ষায় এই কৃতিত্ব অর্জন করা নিঃসন্দেহে এক মস্ত বড় সাফল্য।
আবিরের এই অসাধারণ কৃতিত্বকে সম্মান জানাতে বরাবাজার ব্লক অফিসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন বন্দোয়ানের মাননীয় বিধায়ক লবসেন বাস্কে, মানবাজারের মহকুমা শাসক এবং বরাবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। আবিরকে উপহার দিয়ে সংবর্ধনা দেন তাঁরা।