ব্লক

পুরুলিয়ার জলসঙ্কট মেটাতে বড় উদ্যোগ, সেচ ও পানীয় জলের লক্ষ্যে পরিদর্শনে বিধায়ক

পুরুলিয়া জেলাটি বরাবরই জলসংকটে পীড়িত। তাই এখানকার মানুষের ভবিষ্যতের জলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্প গৃহীত হলে সংকট মিটবে অনেকটাই।
পুরুলিয়ার জলসঙ্কট মেটাতে বড় উদ্যোগ, সেচ ও পানীয় জলের লক্ষ্যে পরিদর্শনে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়া জেলার বেলমা, আগয়া-নড়রা  গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের জন্য আশার খবর। ঝাঁপড়ার পাশ দিয়ে বয়ে চলা হাড়াই নদী থেকে জলসেচ এবং পানীয় জলের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হলেন পুরুলিয়ার  বিধায়ক  সুদীপ মুখোপাধ্যায়। এই লক্ষ্যেই তিনি সম্প্রতি নদী সংলগ্ন এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন।

মূলত আগামী দিনের কথা ভেবেই এই যুগান্তকারী পদক্ষেপটি নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই অঞ্চলে শিল্পের উন্নতি এবং মানুষের ক্রমশ বাড়তে থাকা জলের চাহিদার কথা মাথায় রেখেই একটি স্থায়ী পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে এই পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়।

এদিনের এই পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ইরিগেশন (সেচ) বিভাগের সুপারিনটেনডেন্ট  সুদীপ্ত পাল এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ চক্রবর্তী। সরকারি আধিকারিকদের নিয়ে বিধায়কের এই তৎপরতা স্বাভাবিকভাবেই এলাকায় নতুন আশার আলো জুগিয়েছে।

পুরুলিয়া জেলাটি বরাবরই জলসংকটে পীড়িত। তাই এখানকার মানুষের ভবিষ্যতের জলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্প গৃহীত হলে সংকট মিটবে অনেকটাই।