খেলা শহর

আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে অভাবনীয় উদ্যোগ পুরুলিয়ায়

জেলা সদর থেকে শুরু করে ব্লকে ব্লকে শিক্ষাপ্রতিষ্ঠান ও একাডেমির সক্রিয় অংশগ্রহণ এই উদযাপনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। আন্তর্জাতিক দাবা দিবসের এই বিশেষ উদযাপনে জেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও চেস একাডেমি হাত মিলিয়েছিল।
আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে অভাবনীয় উদ্যোগ পুরুলিয়ায়

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে পুরুলিয়া জেলাজুড়ে দাবা খেলার প্রসার ও সচেতনতা বৃদ্ধিতে এক অভাবনীয় উদ্যোগ গ্রহণ করল পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন । জেলাজুড়ে যুবসমাজ ও শিক্ষার্থীদের মধ্যে দাবার মতো বুদ্ধিমত্তার খেলাকে ছড়িয়ে দিতে দিনভর অনুষ্ঠিত হলো একগুচ্ছ বিশেষ সচেতনতামূলক ক্যাম্প, সেমিনার ও ওয়ার্কশপ।

জেলা সদর থেকে শুরু করে ব্লকে ব্লকে শিক্ষাপ্রতিষ্ঠান ও একাডেমির সক্রিয় অংশগ্রহণ এই উদযাপনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।

আন্তর্জাতিক দাবা দিবসের এই বিশেষ উদযাপনে জেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও চেস একাডেমি হাত মিলিয়েছিল। এদিনের প্রধান কর্মসূচিগুলি অনুষ্ঠিত হয়,পুরুলিয়া জে কে কলেজ ,দূরবীন চেস একাডেমি (পোকাবাঁধ, পুরুলিয়া টাউন),ফিলিক্স স্কুল অফ এডুকেশন (পাড়া ব্লক)এম এম হাই স্কুল (পুরুলিয়া টাউন),হোলি কিডস নার্সারি স্কুল (কেতিকা),এছাড়াও রঘুনাথপুর, ঝালদা, আনাড়া, বাঘমুন্ডি সহ জেলার বিভিন্ন প্রান্তের একাধিক চেস একাডেমি ও প্রতিষ্ঠানে। এই ভিন্নধর্মী আয়োজনে জেলার শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দাবা সংগঠকদের উপস্থিতি শিক্ষার্থীদের উৎসাহিত করে তোলে। উপস্থিত ছিলেন জে কে কলেজের অধ্যাপক ডঃ পঙ্কজ সরকার, অধ্যাপক বাবর আলী মিদ্যা এবং অধ্যাপক ডঃ অনির্বাণ পান্ডা।
দূরবীন চেস একাডেমি একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন জয়শ্রী চন্দ্র ও অমিত কুমার চন্দ্র।পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন সংস্থার প্রতিনিধিত্ব করেন টিংকু প্রসাদ গুপ্তা, এবাদুল হক হালদার (ময়না স্যার), শান্তনু কুন্ডু ও নরেন্দ্র প্রসাদ, এম এম হাই স্কুলের প্রধান , হোলি কিডস নার্সারি স্কুলের প্রিন্সিপাল কুনাল গুহ, ফিলিক্স স্কুল অফ এডুকেশনের প্রিন্সিপাল সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।