ক্রাইম ব্লক

টেম্পোতে কয়লা? ঝালদা থানার হাতে বমাল পাকড়াও ভিন রাজ্যের যুবক

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো ঝালদা থানার পুলিশ। একটি অটো‌রিকশা ভর্তি বিপুল পরিমাণ বেআইনি স্টিম কয়লা উদ্ধার। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।
টেম্পোতে কয়লা? ঝালদা থানার হাতে বমাল পাকড়াও ভিন রাজ্যের যুবক

 


নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

টেম্পোতে কয়লা? এমন দৃশ্যই দেখা গেলো ঝালদায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো ঝালদা থানার পুলিশ। একটি অটো‌রিকশা ভর্তি বিপুল পরিমাণ বেআইনি স্টিম কয়লা উদ্ধার। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। কয়লাসহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে ঝালদা থানার একটি বিশেষ দল পুরুলিয়া-রাঁচি রোডের ইউনাইটেড গ্রাউন্ডের কাছে তৈরি হয়ে বসেছিল। একটি সন্দেহভাজন অটো-রিকশা সেখানে আসতেই পুলিশ সেটিকে আটক করে। এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের।

অটোটির ভেতর থেকে উদ্ধার হয় মোট ১৭টি বস্তা।প্রতিটি বস্তায় প্রায় ৪৫ কেজি করে কয়লা ছিল।উদ্ধার হওয়া মোট স্টিম কয়লার পরিমাণ আনুমানিক ৭ কুইন্টাল ৬৫ কেজি।

ধৃত যুবকের নাম অঙ্গদ প্রজাপতি (২৪)। সে ঝাড়খণ্ডের রামগড় জেলার গোলা থানার অন্তর্গত টোনাগাতু গ্রামের বাসিন্দা পরশুরাম প্রজাপতির ছেলে। পুলিশ গাড়িচালককে আটক করে কয়লা পরিবহন সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চায়। কিন্তু সে কোনও বৈধ হতে দেখাতে পারেনি । এরপরই পুলিশ কয়লাসহ অটোটি বাজেয়াপ্ত করে এবং চালককে গ্রেফতার করে।

এই বিষয়ে ঝালদা থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই চক্রের পেছনে আর কে বা‌ কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।