ক্রাইম ব্লক

কেন্দায় চোলাই বিক্রির অভিযোগে গ্রেফতার ১

চোলাই মদ মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শঙ্কর মাহাতো। বাড়ি কেন্দা থানার পুনুড়া গ্রামে।
কেন্দায় চোলাই বিক্রির অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, কেন্দা:

চোলাই মদ মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শঙ্কর মাহাতো। বাড়ি কেন্দা থানার পুনুড়া গ্রামে। পুলিশ জানায় , বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই ব্যক্তির দোকানে হানা দেওয়া হয়। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি জেরেকিন ভর্তি ৭ লিটার চোলাই উদ্ধার হয়। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। পরে এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কেন্দা থানার পুলিশ।