নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
"আমরা স্মার্ট মিটার চাই না, স্মার্ট মিটার লাগাতে দেবো না" এই বার্তা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করল আ্যাবেকা। বৃহস্পতিবার আ্যাবেকা পুরুলিয়া শহর কমিটির উদ্যোগে অলঙ্গীডাঙ্গা মোড়ে প্রায় আধঘন্টা ধরে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ দেখানো হয় । পরে স্টেশন ম্যানেজারের কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা। সংগঠনের দাবি, অবিলম্বে সবরকম গ্রাহকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানোর নির্দেশ প্রত্যাহার করতে হবে, মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ কমাতে হবে, লোডশেডিং - লো ভোল্টেজ কমাতে হবে। পাশাপাশি বিদ্যুৎ এর মাশুল কমানোর দাবি জানানো হয় । দাবিগুলো অবিলম্বে মানা না হলে গ্রাহকদের স্বার্থে পরবর্তীকালে অ্যাবেকা আরো জোরদার আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেবে বলে জানানো হয়। উপস্থিত ছিলেন অ্যাবেকা শহর সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, সম্পাদক প্রদীপ মিত্র সহ শহর সদস্যবৃন্দ।