শহর

ভোটকেন্দ্রের সামনেই ভয়াবহ আগুন, চাঞ্চল্য পুরুলিয়ায়

পুরুলিয়া শহরের রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যখন ভোটগ্রহণ চলছিল, ঠিক তার অদূরে রাস্তার উল্টোদিকে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
ভোটকেন্দ্রের সামনেই ভয়াবহ আগুন, চাঞ্চল্য পুরুলিয়ায়

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া

ভোটের দিন বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেলেন  পুরুলিয়া শহরের সাধারণ মানুষ । পুরুলিয়া শহরের রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যখন ভোটগ্রহণ চলছিল, ঠিক তার অদূরে রাস্তার উল্টোদিকে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভোটারদেরই প্রথমে ধোঁয়াটি চোখে পড়ে । তাঁরা সবাই মিলে দমকলে খবর দেন।
খবর পেয়ে দ্রুত দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় এলাকা।