অন্যান্য

৪২ ডিগ্রিতে ঝলসে উঠল পুরুলিয়া, মরশুমের উষ্ণতম দিন

২৪ এপ্রিল পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেল ৪২.০ ডিগ্রি সেলসিয়াসে। এ মরশুমের এখনও পর্যন্ত সর্বোচ্চ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি।
৪২ ডিগ্রিতে ঝলসে উঠল পুরুলিয়া, মরশুমের উষ্ণতম দিন

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শীত দেখিয়েছিল খেল, এবার পুরুলিয়ায় গরমের দাপট ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ২৪ এপ্রিল পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেল ৪২.০ ডিগ্রি সেলসিয়াসে। এ মরশুমের এখনও পর্যন্ত সর্বোচ্চ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।

সকাল থেকেই ছিল আগুনঝরা রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত চড়তে থাকে। দুপুরের দিকে পরিস্থিতি কার্যত অসহনীয় হয়ে ওঠে। রাস্তাঘাট কিন্তু ফাঁকা ছিলো না। আগের দিন ভোট থাকায় অনেকেই বাড়ি এসেছিলেন। এবার তারা কাজে বার হচ্ছেন।

টানা কয়েক দিন ধরেই ৪০ ডিগ্রির উপরে ঘোরাফেরা করছে পারদ। তার মধ্যেই ৪২ ডিগ্রিতে পৌঁছানো পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। খোলা ও পাথুরে এলাকায় তাপের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শুষ্ক গরম হাওয়া ও পরিষ্কার আকাশের কারণে তাপমাত্রা দ্রুত বাড়ছে। একই সঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকায় এই গরম আরও তীব্র হচ্ছে।

আগামী কয়েক দিনেও তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকার আশঙ্কা। ফলে আপাতত স্বস্তির কোনও ইঙ্গিত নেই। বরং গরমের তীব্রতা আরও বাড়ারই পূর্বাভাস পুরুলিয়ায়।