অন্যান্য

বর্ষার আগমনী সুর, বিক্ষিপ্ত বৃষ্টিতে কমলো তাপমাত্রা

প্রাক্-বর্ষার আবহেই রবিবার জেলার কয়েকটি এলাকায় বৃষ্টির দেখা মিলল। তবে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে মূলত বরাবাজারেই। কৃষি দফতরের তথ্য অনুযায়ী, জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৫.০২ মিলিমিটার। এর মধ্যে বরাবাজারে রেকর্ড হয়েছে ৪২.০ মিলিমিটার বৃষ্টি। অন্য কোনও স্টেশনে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।
বর্ষার আগমনী সুর, বিক্ষিপ্ত বৃষ্টিতে কমলো তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

প্রাক্-বর্ষার আবহেই রবিবার জেলার কয়েকটি এলাকায় বৃষ্টির দেখা মিলল। তবে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে মূলত বরাবাজারেই। কৃষি দফতরের তথ্য অনুযায়ী, জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৫.০২ মিলিমিটার। এর মধ্যে বরাবাজারে রেকর্ড হয়েছে ৪২.০ মিলিমিটার বৃষ্টি। অন্য কোনও স্টেশনে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।

বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমেছে। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি।

সকাল থেকেই আকাশে ছিল মেঘের আনাগোনা। দুপুরের পর বরাবাজার এলাকায় ভালো বৃষ্টি হলেও জেলার অধিকাংশ অংশে আবহাওয়া ছিল মূলত মেঘলা ও আর্দ্র। ফলে গরমের তীব্রতা কমলেও গুমোট অস্বস্তি পুরোপুরি কাটেনি।

আবহাওয়া মহলের মতে, মৌসুমি বায়ু ধীরে ধীরে পূর্ব ও মধ্য ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলতে পারে। পুরুলিয়াতেও এমন দফায় দফায় বৃষ্টি বর্ষার আগমনের পূর্বাভাস বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।