সুইটি চন্দ্র, পুরুলিয়া:
পুরুলিয়া শহরে খুলে গেল বিশ্ব বিখ্যাত ফাস্ট ফুড সংস্থা কেএফসি-র নতুন রেস্টুরেন্ট। আমেরিকা যুক্তরাষ্ট্রের কেনটাকি এলাকা থেকে শুরু হওয়া এই জনপ্রিয় খাবারের ব্র্যান্ড এখন বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। আর এবার সেই তালিকায় যুক্ত হলো পুরুলিয়া শহরও।
শনিবার শহরের দেশবন্ধু রোডে অবস্থিত প্রগতি জংশন মলে আনুষ্ঠানিকভাবে এই আউটলেটের উদ্বোধন হয়।
কেএফসি দোকানের কর্মচারী বিনীত বলেন, "এখন থেকে পুরুলিয়ার মানুষ সরাসরি রেস্টুরেন্টে গিয়ে কেএফসি-র বিভিন্ন ধরনের ফ্রায়েড চিকেন ও অন্যান্য খাবার উপভোগ করতে পারবেন। প্রথম দিকে গ্রাহকদের রেস্টুরেন্টে গিয়েই খাবার খেতে হবে। তবে কয়েক দিনের মধ্যেই অনলাইন অর্ডারের সুবিধাও চালু হবে। তখন বাড়িতে বসেই আন্তর্জাতিক খাবার উপভোগ করতে পারবেন।"