শহর ভোটের খবর

ভোটের সকালে ইভিএম বিকল, খাস পুরুলিয়া শহরে ঘণ্টাখানেক বন্ধ ভোটগ্রহণ

বুথে লম্বা লাইন থাকলেও ভোটাররা ভোট দিতে পারেননি। অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষমেশ ফিরে যেতে বাধ্য হন।
ভোটের সকালে ইভিএম বিকল, খাস পুরুলিয়া শহরে ঘণ্টাখানেক বন্ধ ভোটগ্রহণ

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:

ভোটগ্রহণের দিন সকালে বিরাট সমস্যার সৃষ্টি হলো পুরুলিয়া বিধানসভার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কেন্দ্রে। চারটি ইভিএম খারাপ হয়ে ছিলো প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে। সকাল ৭টায় ভোট শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই মেশিন বিকল হয়ে পড়ে।

এর ফলে বুথে লম্বা লাইন থাকলেও ভোটাররা ভোট দিতে পারেননি। অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষমেশ ফিরে যেতে বাধ্য হন। প্রায় দু'ঘণ্টার বেশি  এই সমস্যা চলতে থাকে।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। বিকল তিনটি ইভিএমের মধ্যে একটি ঠিক করা সম্ভব হয়েছে।  ধীরে ধীরে ভোটগ্রহণ আবার শুরু হয়।
পুরুলিয়ার তৃণমূল প্রার্থী  সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তুলেছেন। এই ধরনের সমস্যার কারণে সাধারণ ভোটারদের ভোগান্তি হচ্ছে এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে"।