নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলে অবস্থান বিক্ষোভে শামিল হল পুরুলিয়ার ভীম আর্মি সংগঠন । শনিবার জেলার ভীম আর্মি সংগঠনের উদ্যোগে শহরের ট্যাক্সি স্ট্যান্ডে ব্যানার, পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখানো হয় । এদিন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জানানোর পাশাপাশি দিল্লীর যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানান। একইসঙ্গে পড়াশোনার মানোন্নয়ন বাড়ানো, ছাত্রছাত্রীদের ভবিষ্যত গড়ার লক্ষ্যে স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি চালুর দাবি তোলা হয় । উপস্থিত ছিলেন পুরুলিয়া ভীম আর্মি সংগঠনের সভাপতি অমিত বাউরি সহ সংগঠনের সদস্যরা। শিক্ষার বেনিয়মে দিল্লি- কলকাতার বিক্ষোভের আঁচ যেভাবে প্রান্তিক পুরুলিয়াতে আছড়ে পড়ল তাতে অবাক জঙ্গলমহল।
পুরুলিয়া শহরের ওই বিক্ষোভের পর সেই সঙ্গে ককরোচ জনতা পার্টির সাথে কেন্দ্রের আলোচনার আগেই কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন।