স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রীর দরবারে মানবাজারের বিধায়ক, কী কী দাবি তুললেন?

মানবাজার বিধায়ক ময়না মুর্মু জানান , "আমার বিধানসভা এলাকার সমস্ত উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি বর্তমানে বেহাল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর দুর্ভোগ দূর করতে এবং চিকিৎসার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে আমি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হই।
স্বাস্থ্যমন্ত্রীর দরবারে মানবাজারের বিধায়ক, কী কী দাবি তুললেন?

 

সুইটি চন্দ্র , পুরুলিয়া :

স্বাস্থ্য পরিষেবা উন্নত করা এবং জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্রগুলির দ্রুত সংস্কারের দাবিতে সরব হলেন মানবাজারের বিধায়ক।  মানবাজার বিধায়ক ময়না মুর্মু জানান , "আমার বিধানসভা এলাকার সমস্ত উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি বর্তমানে বেহাল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসীর দুর্ভোগ দূর করতে এবং চিকিৎসার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে আমি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হই। বৈঠকে এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর সার্বিক উন্নয়ন ও বেহাল স্বাস্থ্যকেন্দ্রগুলি পুনর্গঠনের দাবি জানাই যাতে সাধারণ মানুষ সঠিক ও উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।"
জানা গেছে, মঙ্গলবার আলোচনার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে এ বিষয়ে একটি লিখিত আবেদনপত্রও জমা দেওয়া হয়েছে।    প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এলাকাটির স্বাস্থ্য পরিষেবার চিত্র বদলে দেবে বলে বিধায়ক আশাপ্রকাশ করেছেন।