অন্যান্য

৪২ থেকে নেমে ৩৯, তবু স্বস্তি অধরাই পুরুলিয়ায়

২৫ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৩৯.০ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রাও কমে হয়েছে ২২.০ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।
৪২ থেকে নেমে ৩৯, তবু স্বস্তি অধরাই পুরুলিয়ায়

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এক দিনের ব্যবধানে তাপমাত্রায় খানিক পতন হলেও গরমের অস্বস্তি কমল না পুরুলিয়ায়। ২৫ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৩৯.০ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রাও কমে হয়েছে ২২.০ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।

এর আগের দিন ৪২ ডিগ্রিতে পৌঁছে পরিস্থিতি চরমে উঠেছিল। সেই তুলনায় পারদ কিছুটা নামলেও ৩৯ ডিগ্রি তাপমাত্রায় গরমের তেজ যে কমেনি, তা স্পষ্ট। সকাল থেকেই রোদের ঝাঁজ ছিল প্রবল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হয়।

দুপুরের দিকে রাস্তাঘাটে লোকজনের আনাগোনা কমে যায়। গরম হাওয়ার দাপটে বাইরে বেরোনো কষ্টকর হয়ে উঠেছে বলে জানিয়েছেন অনেকেই। খোলা ও পাথুরে এলাকায় তাপের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।

তবে রাতের তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে আসায় ভোরের দিকে কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু বাতাসে আর্দ্রতা সেই স্বস্তি  স্থায়ী হয়নি।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ওঠানামা এপ্রিলের শেষ সপ্তাহে স্বাভাবিক। তবে সামগ্রিকভাবে গরমের প্রবণতা এখনও জোরালোই রয়েছে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আছে।