নিজস্ব প্রতিনিধি, হুড়া:
আতঙ্কে হুলুস্থুল কাণ্ড।হাসপাতালের ভিতরে ঢুকে পড়ল সাপ। সোমবার সকালে এমন ঘটনা ঘিরে চরম আতঙ্ক ছড়াল হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। খবর দেওয়া হয় স্নেক ক্যাচারকে। তাঁর সাহায্যে সাপটিকে উদ্ধার করেন হুড়া রেঞ্জের বন কর্মীরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সোমবার হাসপাতালের একটি ঘরের মধ্যে ওই সাপটিকে দেখা গেছল। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্বাস্থ্যকর্মী থেকে রুগী ও তাদের পরিজনেরা। খবর পেয়ে বন দফতর ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষকে জানায় ওই সাপটি নির্বিষ তুতুর সাপ। উদ্ধারের পরেই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।





Post Comment