insta logo
Loading ...
×

শহরের রাস্তায় অস্বাভাবিক মৃত্যু

শহরের রাস্তায় অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

পুরুলিয়া শহর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুরুলিয়া সদর থানার পুলিশ।
সোমবার পুরুলিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীতে সকাল থেকে এক অজ্ঞতা পরিচয় ব্যক্তিকে ঘুরতে দেখেন এলাকাবাসীরা। এদিন দুপুরে দেখা যায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি বাড়ির সামনে পড়ে আছেন। ব্যক্তিটি দীর্ঘক্ষণ সেখানেই পড়ে ছিলেন। এলাকাবাসীরা খবর দেন কাউন্সিলর সুনয় কবিরাজকে। তিনি তাঁর ওয়ার্ডের প্রেসিডেন্টকে পাঠান সেখানে। পরে তিনিও পৌঁছান ঘটনাস্থলে। তাঁদের ধারণা হয় হয়তো সেই ব্যক্তিটি মদ্যপ অবস্থায় রয়েছেন। সেজন্য সেখান থেকে তাঁরা চলে যান। পুনরায় বিকেলে এলাকাবাসীরা কাউন্সিলরকে ফোন করে জানান, ওই ব্যক্তিটি আর কোন কথাবার্তা বলছেন না। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন কাউন্সিলর। খবর পেতেই সদর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে । সেখান থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্মরত চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ব্যক্তির পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। মৃতের আনুমানিক বয়স ৫০ বছর বলে জানা গেছে।

Post Comment