insta logo
Loading ...
×

লক্ষ্মীর ভাণ্ডার ঘিরে মারাত্মক অভিযোগ আড়শায়

লক্ষ্মীর ভাণ্ডার ঘিরে মারাত্মক অভিযোগ আড়শায়

নিজস্ব প্রতিনিধি , আড়শা :

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে চাঞ্চল্য আড়শায়। অভিযোগ উঠেছে, প্রকল্পে নাম নথিভুক্ত করে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন এক পঞ্চায়েত সদস্যার স্বামী। শুক্রবার পুয়াড়া গ্রাম পঞ্চায়েতের কড়রিয়া বুথে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির চলাকালীন ওই অভিযোগ প্রকাশ্যে আসে।

স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত মুদি জানান, গত বছর তাঁর স্ত্রীর নামে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্দল পঞ্চায়েত সদস্যা সুনীতাদেবীর স্বামী কৈলাস রজক তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেন। কিন্তু এতদিনেও প্রকল্পে নাম নথিভুক্ত হয়নি। শুক্রবার শিবিরে কৈলাসকে কাছে পেয়েই ক্ষোভ উগরে দেন শ্রীকান্ত। শুরু হয় উত্তপ্ত বচসা।

সেই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওর সত্যতা পুরুলিয়া মিরর যাচাই করেনি। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কৈলাস রজক। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

Post Comment