নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পেতে অভিনব উদ্যোগ প্রশাসনের। মানবাজার ব্যাংক মোড়ের রাস্তায় দেওয়া হল ডিভাইডার। এর ফলে রাস্তার যানজট কিছুটা কমতে পারে বলে আশা স্থানীয় মানুষজনের। মূলত মানবাজার মহকুমা শহরের ভিতর দিয়ে বাস, অটো, টোটো, বাইক সহ অসংখ্য মানুষের যাতায়াত। এছাড়া পাইপলাইনের কাজের জন্য বাইপাস রাস্তা বন্ধ রয়েছে।তাই যানজট থেকে মুক্তি পেতে রোড ডিভাইডার থাকায় যেমন রাস্তার যানজট অনেক কমবে। তেমনই দুর্ঘটনা কমবে। তাই প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা।

এ বিষয়ে মানবাজারের স্থানীয় বাসিন্দা জয়দীপ দত্ত বলেন, মানবাজারের প্রাণকেন্দ্র ব্যাংক মোড় সংলগ্ন বাজারে রাত বাদ দিয়ে যানজট থাকে সবসময়। ফলে ভোগান্তিতে পড়ে রোগী, স্কুল, কলেজ যাওয়া শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। রোড ডিভাইডার বসানোয় যানজট অনেকটাই নিয়ন্ত্রণ হবে।
এ বিষয়ে এলাকার আরও এক বাসিন্দা ভীম মুর্মু বলেন, রাস্তার ওপরে অটো রিকশা, টোটো দাঁড় করে রাখার ফলে সবসময় যানজট থাকে। রোড ডিভাইডার বসানোর ফলে রাস্তায় যাতায়াতে সুবিধা হবে।











Post Comment