নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শহরে ডেঙ্গি-সহ বিভিন্ন পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে এবার বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া পৌরসভা। বুধবার মুনসেফ ডাঙ্গার নাজির বাঁধ প্রহ্লাদ উদ্যানের জলাশয়ে ছাড়া হল প্রায় চার হাজার গাপ্পি মাছ।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ৬০ হাজার গাপ্পি মাছ ছাড়া হবে। এর ফলে জলাশয়ে জন্মানো মশার লার্ভা নষ্ট হবে এবং রোগের বিস্তার রোধে সহায়ক হবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা ও এলাকার স্কুল পড়ুয়ারা। অনুষ্ঠানে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, “ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো রোগ নিয়ন্ত্রণে গাপ্পি মাছ অত্যন্ত কার্যকর। শহরের প্রায় সব এলাকাতেই এই মাছ ছাড়া হবে।”











Post Comment