নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে সকলকে এক সুতোয় গাঁথার কথা বলতেন তিনি।
সেই কবে তিনি লিখেছিলেন মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, আজও প্রাসঙ্গিক।

সারা দেশ জুড়ে তার জন্মজয়ন্তী পালিত হয়। একইভাবে সোমবার পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হল। মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন হয় জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সভাকক্ষে।

প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মানভূম কালচারাল ও ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুনীল মাহাতো, পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন বোর্ডের উপ অধিকর্তা রামপদ সিং সর্দার, পুরুলিয়ার পৌরপ্রধান নবেন্দু মাহালি, পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি , পুরুলিয়া জেলা পরিষদের কো মেন্টর সহদেব মাহাত সহ অন্যান্যরা। কেন নজরুল আজও প্রাসঙ্গিক সে কথা তুলে ধরেন বক্তারা। নজরুলের গানের নৃত্যরূপ পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে অংশগ্রহণকারীরা।











Post Comment