insta logo
Loading ...
×

বাজেয়াপ্ত গরু বোঝাই গাড়ি, ধৃত ১

বাজেয়াপ্ত গরু বোঝাই গাড়ি, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

গরু পাচার রুখল পুলিশ। অবৈধ ভাবে গরু বোঝাই করে একটি পিক আপ ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সেটি আটক করল বরাবাজার থানা। ভ্যানটিতে নিষ্ঠুরভাবে ১৯টি গরু বোঝাই করা হয়েছিল৷ ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম স্বপন কুমার গরাঁই। তার বাড়ি বরাবাজার থানার পড়শা গ্রামে। শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
আটক হওয়া ১৯টি গরুকে এদিন পুরুলিয়া শহরের গোশালা কর্তৃপক্ষকে জিম্মা দেওয়া হয়।

Post Comment