নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
প্রকাশ্যে দিন দুপুরে মোটরবাইকের বাস্কে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতি। বৃহস্পতিবার মানবাজার সদরের ইঁদকুড়ি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । তারপরেই মানবাজার থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন কেন্দা গ্রামের বাসিন্দা বিপ্লব মাহাতো।
লিখিত অভিযোগে বিপ্লব বাবু পুলিশকে জানান, বৃহস্পতিবার তিনি মানবাজারের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ১ লাখ ৯০ হাজার টাকা তুলেন। সেই টাকা একটি ব্যাগের মধ্যে ভরে তার মোটরবাইকের বাস্কতে রাখেন। বাড়ি ফেরার সময় তিনি ইঁদকুড়ি মোড়ে একটি চায়ের দোকানের সামনে বাইকটি রেখে দোকানের ভেতরে চা খেতে ঢোকেন। কিছুক্ষণ পরে ওই যুবক এসে দেখেন তার বাইকের ডিকি খোলা অবস্থায় আছে। টাকা ভর্তি ব্যাগটিও নেই। তারপরেই তিনি মানবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্তে নেমেছে মানবাজার থানার পুলিশ।










Post Comment