insta logo
Loading ...
×

বরাবাজারে বধূ হত্যায় ধৃত স্বামী

বরাবাজারে বধূ হত্যায় ধৃত স্বামী

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

বিয়ের বছর দেড়েকের মাথায় বধূর অস্বাভাবিক মৃত্যু। বধূ হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী। ধৃতের নাম মুনেশ মাহাত। বরাবাজার থানার লটপদা গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার শ্বশুর বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় গৃহবধূ প্রতিমা মাহাতকে (১৭) উদ্ধার করা হয়। বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই বধূকে মৃত বলে ঘোষণা করেন। ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহালের পর দেহটি ময়নাতদন্ত করানো হয়। চিকিৎসকদের অনুমান বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই তার।
মৃতার বাপের বাড়ি জয়পুর থানার দুরমা গ্রামের বাসিন্দা তথা মৃতার বাবা গৌউর মাহাত রবিবার বরাবাজার থানায় একটি খুনের অভিযোগ দায়ের করে পুলিশকে জানান ২০২৩ সালে তার মেয়ে প্রতিমার মুনেশের সঙ্গে বিয়ে হয়। পণ হিসেবে নগদ ৫ লাখ টাকা ছাড়াও মোটর বাইক,অলংকার ও আসবাবপত্র দিয়েছিলেন। তাঁর অভিযোগ, বিয়ের এক বছর পর অতিরিক্ত পণের জন্য ওই বধূর উপর তার স্বামী ও বাকিরা নির্যাতন শুরু করে। পাশাপশি অভিযুক্ত জামাই অন্য বিবাহিত মহিলার সাথে বিবাহ বহির্ভূত সর্ম্পকে জড়িত বলেও অভিযোগ করেন মৃতার বাবা। ওই ব্যক্তির অভিযোগ তার মেয়েকে বিষ খাইয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ২ দিনের পুলিশ হেফাজত হয়। অভিযুক্ত শাশুড়ি ও জা এর খোঁজ শুরু করেছে পুলিশ।

Post Comment