insta logo
Loading ...
×

বজ্রাঘাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু বান্দোয়ানে

বজ্রাঘাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু বান্দোয়ানে

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

বজ্রপাতে প্রাণ হারাল এক কিশোর। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত পাটকিতা গ্রামে। মৃত কিশোরের নাম মনোতোষ সিং (১৬), বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, চাষের জমিতে ট্রাক্টর দিয়ে লাঙ্গল দেওয়া হচ্ছিল। সেই কাজ দেখতে গিয়েছিল মনোতোষ। তখনই শুরু হয় বৃষ্টি।

আচমকাই প্রবল বজ্রাঘাত হয়, এবং তার রেশেই মাটিতে লুটিয়ে পড়ে কিশোরটি।পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বান্দোয়ান থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Post Comment