insta logo
Loading ...
×

পুলিশের সহায়তায় সেফ ড্রাইভ, সেভ লাইফ-র প্রচার পড়ুয়াদের

পুলিশের সহায়তায় সেফ ড্রাইভ, সেভ লাইফ-র প্রচার পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পথদুর্ঘটনায় প্রাণ হারায় বহু মানুষ। তাই দুর্ঘটনা এড়াতে সরকারিভাবে পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ, সেভ লাইফ-র প্রচার চালানো হয় বছরের বিভিন্ন সময়তে। দুর্ঘটনায় যাতে প্রাণ না যায় তাই পথে নামলো ছাত্র-ছাত্রীরা।

পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা
বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট ২ বিভাগের উদ্যোগে সেফ ড্রাইভ, সেভ লাইফ-র প্রচার চলে বুধবার। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে পুরুলিয়া-রাঁচি রোডে প্রচার চালান তারা। হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহী ও সিটবেল্ট ছাড়া চার চাকা চালকদের দাঁড় করিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।‌ সচেতনতার কথা যাতে মানুষের মনে গেঁথে যায়, তার জন্য চকলেট বিতরণ করে পড়ুয়ারা। ‌

Post Comment