সুইটি চন্দ্র, পুরুলিয়া:
পুলিশকর্মী ও তাদের পরিবারের জন্য আজ শুক্রবার বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে পুরুলিয়া জেলা পুলিশ। আজ স্বাধীনতা দিবসে বেলগুমা পুলিশ লাইনে অনুষ্ঠিত এই শিবিরে বিশেষভাবে অর্থোপেডিক সমস্যা সংক্রান্ত চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে। জেলা পুলিশ সুপার
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার সকল থানার পুলিশ সদস্যরা তাদের পরিবারের সঙ্গে এই শিবিরে অংশ নিতে পারবেন। তবে এতে অংশগ্রহণের সময় যেন সরকারি দায়িত্ব বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই উদ্যোগে বহু পুলিশকর্মী ও তাদের পরিবার উপকৃত হবেন।











Post Comment