insta logo
Loading ...
×

পুরুলিয়া শহরের মুনসেফডাঙা হাইস্কুলে শিক্ষা বাঁচাও আন্দোলনের কনভেনশন

পুরুলিয়া শহরের মুনসেফডাঙা হাইস্কুলে শিক্ষা বাঁচাও আন্দোলনের কনভেনশন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


রাজ্য জুড়ে সরকারি শিক্ষা ব্যবস্থার অবক্ষয় ও শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হলো শিক্ষা কনভেনশন। রবিবার পুরুলিয়া শহরের মুনসেফডাঙা হাইস্কুলে ওই শিক্ষা কনভেনশন হয়।
এদিনের সভায় জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, স্কুলগুলিতে শিক্ষক সংকট দূরীকরণ, পরিকাঠামোগত উন্নতি, এবং প্রাথমিক শিক্ষকদের এসআইআর ডিউটিতে নিযুক্তির বিরোধিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

কনভেনশনে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য সেভ এডুকেশন কমিটির সম্পাদক ড. মৃদুল দাস। এছাড়াও জেলার অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষানুরাগী নাগরিকরা অংশ নেন। তারা সতর্ক করেন যে, শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের অপচেষ্টা ও সরকারি ব্যবস্থার অবহেলা ভবিষ্যৎ প্রজন্মকে গভীর সংকটে ফেলতে পারে। এই কনভেনশন শিক্ষা আন্দোলনের ধারাকে আরও জোরদার করলো। সেই সঙ্গে সবার মধ্যে একসুরে প্রতিধ্বনিত হল—’সরকারি শিক্ষাকে বাঁচাও, শিক্ষার অধিকারকে সুরক্ষিত করো।’

Post Comment