insta logo
Loading ...
×

পুরুলিয়া শহরে বিচারকের আবাসনে দুর্ধর্ষ চুরি! তদন্তে পুলিশ

পুরুলিয়া শহরে বিচারকের আবাসনে দুর্ধর্ষ চুরি! তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


বিচারকের আবাসনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটলো পুরুলিয়া শহরে। পুরুলিয়া জেলা আদালতের এক বিচারকের সরকারি আবাসনে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই পুরুলিয়া শহরে। পুরুলিয়া শহরের রাঁচি রোড সংলগ্ন মাগুড়িয়ায় এক বিচারকের
আবাসন ফাঁকা থাকায় সুযোগ নেয় দুষ্কৃতীরা।
আবাসনের একাধিক দরজার তালা ভেঙে চোরেরা নিয়ে যায় কয়েক লক্ষ টাকার সোনার গয়না সহ প্রায় ৪০ হাজার টাকা নগদ।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আবাসন চত্বর ছাড়াও রাঁচি রোড ও আশপাশের একাধিক মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই ভিডিও খতিয়ে দেখে দুষ্কৃতীদের গতিবিধি ও পালানোর পথ অনুসন্ধানে তৎপর তদন্তকারীরা।

Post Comment