insta logo
Loading ...
×

দাঁতিয়া গ্রামে শিয়ালের তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসী

দাঁতিয়া গ্রামে শিয়ালের তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

হঠাৎ শিয়ালের আক্রমণে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে,পুরুলিয়ার ঝালদা ব্লকের খামার বিটের অন্তর্গত দাঁতিয়া গ্রামে। শনিবার বিকেলে এই ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা লংকেশ্বর মাহাত (৪৩)। বর্তমানে তিনি ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন বিকেলে লংকেশ্বরবাবু প্রতিদিনের মতো গবাদি পশু নিয়ে জঙ্গলপথে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ একটি শিয়াল তাঁর ছাগলের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে গিয়ে তিনি বাধা দিলে শিয়ালটি তাঁর হাতে কামড় বসিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর আতঙ্কে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

দাঁতিয়া গ্রামের পরিবেশে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা রাজেশ মাহাতো বলেন, আমরা চাই বন দফতর আহত লংকেশ্বরবাবুর চিকিৎসার সমস্ত খরচ বহন করুক এবং ক্ষতিপূরণেরও ব্যবস্থা করুক। এই ঘটনার পর গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন, বিশেষ করে যারা প্রতিদিন জঙ্গলে যান।

Post Comment