নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ট্রেনে কাটা পড়ে জখম হলো একটি হনুমান। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের কোটশিলা- মুরি শাখায় ঝালদা স্টেশনের অদূরে লাইন পারাপারের সময় ওই হনুমান ট্রেনে কাটা পড়ে রক্তাক্ত জখম হয়।
পাটঝালদার লেভেল ক্রসিংর সামনে হনুমানটিকে জখম অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পরে ওই হনুমানটি একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তারপরেই এলাকার মানুষজন ঝালদা বনাঞ্চলে খবর দিলে বন কর্মীরা তাকে উদ্ধার করেন। তার চিকিৎসা চলছে ঝালদা বনাঞ্চল কার্যালয়ে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাপ্তবয়স্ক ওই হনুমানটির শরীরে একাধিক আঘাত রয়েছে।





Post Comment