নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বাইকের ধাক্কায় জখম হলেন কর্তব্যরত এক হোমগার্ড। মঙ্গলবার রাতে টামনা থানার চাকলতোড় মোড়ের ঘটনা। জখম হোমগার্ডের নাম লক্ষীরাম মাঝি।
পুলিশ জানায়, টামনা থানা পুলিশের একটি দল টহলের দায়িত্বে ছিল। অভিযোগ হোমগার্ড লক্ষীরাম মাঝি রাস্তা পার হওয়ার সময় বরাবাজার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর বাইক তাকে ধাক্কা মারে। যার ফলে জখম হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় ঘাতক মোটর বাইকটিকে আটক করেছে টামনা থানার পুলিশ।










Post Comment