নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
খেলা হবে দিবসে অভিনব আয়োজন জয়পুরে। জয়পুর ব্লকের যুবকল্যাণ বিভাগের উদ্যোগে ও জয়পুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত হলো মহিলা ফুটবল প্রতিযোগিতা। জয়পুর ব্লকের চারটি অঞ্চলের মহিলা ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বড়গ্রাম, উপরকাহান, মুকুন্দপুর ও জয়পুর এই চারটি অঞ্চলের প্রতিনিধিত্বকারী চারটি মহিলা ফুটবল দলকে নিয়ে খেলা হবে দিবসে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হলো জয়পুর বিক্রমজিত গোস্বামী মেমোরিয়াল কলেজ ময়দানে। ফাইনালে ১-০ গোলে বড়গ্রাম মহিলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জয়পুর মহিলা ফুটবল দল।
উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্য শাসমল, জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ, সহ সভাপতি সরস্বতী মাহাতো, জয়পুর থানার আইসি লিটন রক্ষিত, মন্ত্রী প্রতিনিধি তথা জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো, মন্ত্রী প্রতিনিধি লক্ষ্মীরাম মাহাতো, বিশিষ্ট সমাজসেবী রাজাবাবু আনসারি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপঙ্কর সিংহ দেও প্রমুখ।









Post Comment