insta logo
Loading ...
×

কতটা ফুড কতটা বিষ? জানতে পারবেন নিমেষে

কতটা ফুড কতটা বিষ? জানতে পারবেন নিমেষে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

অপেক্ষার অবসান। চলে এলো বহু প্রতীক্ষিত সেই চলমান পরীক্ষাগার৷ মুহূর্তে যা পরীক্ষা করে দেবে মুখরোচক ফাস্টফুড ভেবে যা খাচ্ছেন তার কতটা ফুড কতটা বিষ।
রাস্তাঘাট ভরে উঠেছে ফাস্টফুডের দোকানে। জেলা শহর পুরুলিয়া বা ব্লক সদর মানবাজার,বান্দোয়ান, কিংবা আদ্রা, রঘুনাথপুর সর্বত্র ফাস্টফুডের স্টলে ছয়লাপ। কিন্তু এইসব ফাস্টফুডের দোকানে কি মানা হয় স্বাস্থ্যবিধি? খাবার ভেবে যা খাচ্ছেন তা বিষ নয়তো? এবার এই সমস্ত দোকানের খাবারের মান যাচাই করতে অভিনব উদ্যোগ নিল খাদ্য দপ্তর। ‌ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রায় কোটি টাকা দামের মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি ভ্যান চালু হলো পুরুলিয়ায়। এই ভ্যান বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবারের গুণগত মান যাচাই করবে। ‌

এই ভ্রাম্যমান খাদ্য যাচাই যন্ত্রর এই গাড়িতেই থাকবে ফুড সেফটি ডিপার্টমেন্টের টিম। একটা সময় শুধুমাত্র এই দলই বের হতো খাবারের মান যাচাই করতে। তা টেস্ট করতে ল্যাবে পাঠানো হতো। কিন্তু তাতে লাগতো অনেক সময়। এখন আর সময় অপচয় করে খাবারের গুণগত মান যাচাই করতে ল্যাবে পাঠাতে হবে না। এই মোবাইল টেস্টিং ভ্যানেই খাবারের গুণগত মান যাচাই করা যাবে।

পুরুলিয়ার পুর প্রধান নবেন্দু মাহালি বলেন, ” খুব সুখবর যে এই মোবাইল ফুড টেস্টিং ল্যাব চালু হলো পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে। খাবারের গুণগত মান যাতে ঠিক থাকে সেই কারণেই এই মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি ভ্যান-এর সূচনা করা হলো। ‌”

Post Comment