নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জেলার শিক্ষা পরিকাঠামোর কঙ্কালসার রূপ কি মুখোশ খুলে প্রকাশ্যে চলে এলো? কারণ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকাতেও হদিশ নেই পুরুলিয়ার । শুধু উৎকৃষ্ট ফলের ক্ষেত্রেই নয়, সাধারণ ফলেও পিছিয়ে রুখামাটির জেলা। সারা রাজ্যে যেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৯০.৭৯ শতাংশ, সেখানে পাশের হারের ক্ষেত্রেও পুরুলিয়ার নাম নেই এক থেকে দশের মধ্যে। গতবার পাশের হার ছিল ৮৫. ০৬ শতাংশ। উল্লেখ্য এবারই ওল্ড সিলেবাসে ছিল শেষবার পরীক্ষা। পরের বছর থেকে সেমেস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক। প্রথম পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। তবে এবছর যারা অকৃতকার্য হবে, তারা পরের বছরও ওল্ড সিলেবাসেই পরীক্ষা দেবে।











Post Comment