নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
তরুণ প্রজন্মকে উন্নয়নের মূল স্রোতে সামিল করার লক্ষ্যে মানবাজার বিধানসভা এলাকার পুঞ্চায় অনুষ্ঠিত হল যুবদের উদ্যোগে এক বর্ণাঢ্য পদযাত্রা। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বহু যুবক-যুবতী ও দলীয় কর্মী-সমর্থকরা।
পদযাত্রাটি শুরু হয় পুঞ্চা কৃষক বাজার এলাকা থেকে। সেখান থেকে দলহা মোড় পর্যন্ত গিয়ে পুনরায় কৃষক বাজারে ফিরে এসে পদযাত্রা সমাপ্ত হয়। গোটা পথে উন্নয়নমূলক প্রকল্প ও সামাজিক বার্তা সম্বলিত ব্যানার নিয়ে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি গৌরব সিং, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো সহ অন্যান্য আধিকারিকেরা।
নেতৃত্বের দাবি, সম্প্রতি চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান ও সামাজিক সুযোগ সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে যুব সমাজের অংশগ্রহণ তৃণমূলকে বাড়তি অক্সিজেন জোগাবে, মনে করছেন নেতা নেত্রীরা
নেতৃত্বের দাবি, সম্প্রতি চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান ও সামাজিক সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগকে সামনে রেখে যুবকদের আরও সক্রিয়ভাবে সমাজগঠনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে এলাকার সামগ্রিক উন্নয়নে ভূমিকা নেওয়ার বার্তা পৌঁছে দেওয়া।











Post Comment