বিশ্বজিৎ সিং সর্দার,পুরুলিয়া:
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গরু ব্যবসায়ী যুবকের। ওই যুবকের নাম শেখ সমির (২৬)। তার বাড়ি মফস্বল থানার অন্তর্গত টাটাড়ি গ্রামে। সোমবার সকালে গরুর পাল নিয়ে জয়পুর ব্লকের বটট্যাঁড় হাট আসার সময় পুরুলিয়া থেকে রাঁচিগামী একটি পিকআপ ভ্যান পুরুলিয়া মফস্বল থানার গোলবেড়া এলাকায় যুবককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হয় সে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মফস্বল থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান পুরুলিয়া ২ নং ব্লক মাইনরিটি সেলের সভাপতি আজিম আনসারী। ময়নাতদন্তের পর তাঁর তত্ত্বাবধানে ওই মৃত যুবকের দেহ বাড়ি পৌছানোর ব্যবস্থা করা হয়।পাশাপাশি ওই ঘাতক পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে পাকড়াও করে আটক করেছে মফস্বল থানার পুলিশ।










Post Comment