insta logo
Loading ...
×

বোরোয় ট্রাক্টর উল্টে মৃ*ত্যু যুবকের

বোরোয় ট্রাক্টর উল্টে মৃ*ত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, বোরো:

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক যুবকের। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বোরো থানার মুর্গাডি গ্রামের অদূরে। পুলিশ জানায় , মৃতের নাম শুভজিৎ মাহাত (১৯)। তার বাড়ি বোরো থানার রাধামোহনপুর গ্রামে।

জানা গিয়েছে, রবিবার মাঠে লাঙল কর্ষণ করে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। চাপা পড়ে যায় ট্রাক্টরের চালক। পরে স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ট্রাক্টরটি আটক করেছে বোরো থানার পুলিশ।

Post Comment