insta logo
Loading ...
×

ট্রেন থেকে পড়ে তরুণের মৃ*ত্যু

ট্রেন থেকে পড়ে তরুণের মৃ*ত্যু

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :

ট্রেন থেকে পড়ে মৃত এক উনিশ বছরের তরুণ। মৃতের নাম শুভাশীষ মণ্ডল (১৯)। কাশিপুর থানার রামপুর গ্রামে তার বাড়ি। ঘটনা মঙ্গলবার রাতে। দক্ষিণপূর্ব রেলের আদ্রা – বাঁকুড়া শাখায় ঝাঁটিপাহাড়ি ও সিরজাম স্টেশনের মাঝে রেললাইনের ধারে জখম অবস্থায় পড়েছিল সে। আদ্রা জিআরপি তাকে উদ্ধার করে আদ্রা রেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় প্রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কীভাবে ট্রেন থেকে পড়ে গেল শুভাশীষ, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

Post Comment